মুকুল রায় তৃণমূলে যোগ দিতেই রাজগঞ্জে হোলির আমেজ - The News Lion

মুকুল রায় তৃণমূলে যোগ দিতেই রাজগঞ্জে হোলির আমেজ

 


দি নিউজ লায়ন   মুকুল রায় তৃণমূলে যোগ দিতেই রাজগঞ্জে হোলির আমেজ। শুক্রবার বিকেলে কলকাতার তৃণমূল কংগ্রেসে ভবনে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তার সঙ্গে যোগদান করেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়।


বর্ধমানের ২৫ নম্বর ওয়ার্ডর রাজগঞ্জে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সবুজ আবীর নিয়ে খেলায় মেতে ওঠে। চলে মিষ্টিমুখ।কোভিড বিধি না মেনেই আবেগে ভাসে দলীয় কর্মী সমর্থকরা।তৃণমূল কর্মী সুর্বণা মণ্ডল বলেন, বিকেলে মিষ্টি খাওয়ার পর রাতে হবে মাংস ভাত। জেলায় অন্য জায়গা থেকে তৃণমূল কর্মী সমর্থকদের উল্লাসের খবর আসছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.